হোম > খেলা

প্রথমবার ক্রীড়াবিদদের স্বীকৃতি দিল আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন

স্পোর্টস রিপোর্টার

ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো সম্মাননা প্রদান করল আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন। সাবেক ও বর্তমান মিলিয়ে মোট ৯ জন ক্রীড়াবিদ পেয়েছেন ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড’।

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি মনোনীত ক্রীড়াবিদদের হাতে সম্মাননা ও ১ লাখ টাকা করে অর্থ পুরস্কার তুলে দেন।

প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের উদ্যোগে এবারই প্রথম দেওয়া হলো এই পুরস্কার। আয়োজকদের আশা, ভবিষ্যতে এটি দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননায় পরিণত হবে।

ক্রিকেটে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও নারী ক্রিকেটার মারুফা আক্তার সম্মাননা পেয়েছেন। ফুটবলে পুরস্কৃত হয়েছেন সাবেক তারকা আলফাজ আহমেদ ও জাতীয় নারী দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। এছাড়া অন্যান্য ডিসিপ্লিনের আরও ক্রীড়াবিদদের স্বীকৃতি দেওয়া হয়।

প্রথমবারের মতো এমন সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পুরস্কারপ্রাপ্তরা। তারা বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আগামীতে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ আন্তর্জাতিক মানের ও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। দেশের ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড