হোম > খেলা

কিংস ছাড়ার ঘোষণা দিলেন কিউবা মিচেল

স্পোর্টস রিপোর্টার

পারিশ্রমিক জটিলতার কারণে বসুন্ধরা কিংস ছাড়ার ঘোষণ দিলেন কিউবা মিচেল। গত জুলাইয়ে ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডারের সঙ্গে তিন বছরের চুক্তি করেছিল কিংস কর্তৃপক্ষ। কিন্তু চুক্তি ছয় মাস পূর্ণ হওয়ার আগেই ঠিকমতো বেতন না পাওয়ায় ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন মিচেল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ শনিবার বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার বলেছেন, ‘আজ আমি বসুন্ধরা কিংসের সঙ্গে আমার চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ দীর্ঘদিন ধরে আমার প্রাপ্য বেতন পরিশোধ করা হয়নি। এটাই ছিল আমার এই সিদ্ধান্ত নেওয়ার প্রধান কারণ। তবে যেসব সমস্যা বারবার উঠেছে, কিন্তু কোনো সমাধান হয়নি, এই পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়া মানসিক ও শারীরিকভাবে খুবই কঠিন হয়ে পড়েছিল।’

কিছুদিন আগে বেতন বকেয়া ইস্যুতেই বসুন্ধরা কিংস ছেড়েছেন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার তারিক কাজীও।

আইস্ক্রিণে দেখা যাবে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে দাপুটে জয় রিয়ালের

গোলহীন মেসি, ন্যাশভিলের মাঠে গোলশূন্য ড্র মিয়ামির

পিএসজির দাপটে চেলসির বড় হার, বোডোর স্বপ্নযাত্রা অব্যাহত

নির্বাচক পদে ১৬ আবেদন, সাক্ষাৎকার আজ

মেসির ম্যাচসহ অনলাইনে সরাসরি দেখা যাবে আরও যত খেলা

বাংলাদেশ জিতল, পাকিস্তান শুধু দাঁড়িয়ে দেখল!

‘দলের সাফল্যই আমার প্রথম চিন্তা’

বিধ্বংসী নাহিদে চুরমার পাকিস্তানের ব্যাটিং

‘নেইমার হওয়া সত্যিই খুব জটিল’