হোম > খেলা

ব্যর্থতার বৃত্তে ম্যানইউ-চেলসি

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্যর্থতার বৃত্তে আটকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। ইংল্যান্ডের শীর্ষ লিগে নিজেদের সবশেষ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরেছে রেড ডেভিলরা। অপর ম্যাচে ইপ্সউইচ টাউনের কাছে ২-০ ব্যবধানে হেরেছে নীল জার্সিধারীরা।

ম্যানইউ বনাম নিউক্যাসল: ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধেই ২ গোল হজম করে ম্যানইউ। ম্যাচের চতুর্থ মিনিটে আলেক্সান্ডার ইসাকের গোলে লিড নেয় সফরকারী দল। দ্বিতীয় গোলের দেখা পেতেও বেশি সময় নেয়নি সৌদি আরবের মালিকানাধীন ক্লাবটি। ১৫ মিনিট পর নিউক্যাসলের হয়ে স্কোরলাইন ২-০ করেন জোয়েলিন্টন।

এ নিয়ে প্রিমিয়ার লিগে টানা ৩ পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হলো ম্যানইউ'র। অন্যদিকে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটা তাদের টানা চতুর্থ পরাজয়। সবশেষ গত ১৫ ডিসেম্বর নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে পরাজিত করেছিল রুবেন আমোরিমের শিষ্যরা। ১৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৪ নম্বরে অবস্থান করছে ম্যানইউ।

চেলসি বনাম ইপ্সউইচ: পোর্টম্যান রোড স্টেডিয়ামে বল দখল এবং আক্রমণে শক্তির বিচারে বহুগুণ পিছিয়ে থাকা ইপ্সউইচের ওপর আধিপত্য দেখিয়েছে চেলসি। কেবলমাত্র নিজেদের ব্যর্থতার কারণে ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটাই করতে পারেনি সফরকারী শিবির।

বিপরীতে ২ অর্ধে সমান ১টি করে গোল করে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইপ্সউইচ। ১২তম মিনিটে স্পট কিক থেকে অবনমন অঞ্চলে থাকা ইপ্সউইচকে এগিয়ে নেন দিলাপ। বিরতি থেকে ফেরার ৮ মিনিট পর হাটচিনসনের গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা।

টেবিলের ৪ নম্বরে আছে চেলসি। ১৯ ম্যাচে ১০ জয় ও ৪ হারের সাক্ষী হওয়া লন্ডনের দলটির সংগ্রহ ৩৫ পয়েন্ট।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা