হোম > খেলা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই অপেক্ষা ফুরাচ্ছে ফয়সালাবাদের

স্পোর্টস রিপোর্টার

সবশেষ ২০০৮ সালের এপ্রিলে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ এবং পাকিস্তান। সে ম্যাচের পর কেটে গেছে দীর্ঘ ১৭ বছর। এই সময়টাতে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি ভেন্যুটিতে। অবশেষে প্রায় দেড় যুগ পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ইকবাল স্টেডিয়ামে। প্রত্যাবর্তনেও সেখানে খেলবে বাংলাদেশ এবং পাকিস্তান।

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তান সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসন্ন সিরিজটির জন্য ইতোমধ্যে সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কুড়ি ওভারের সিরিজের ম্যাচগুলো লাহোর ও ফয়সালাবাদে আয়োজন করবে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৫ মে। একদিন পর অর্থ্যাৎ ২৭ মে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারা। দুটি ম্যাচেই অনুষ্ঠিত হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। সিরিজের বাকি ম্যাচ তিনটি হবে ৩০ মে, ১ জুন ও ৩ জুন। এই ম্যাচ তিনটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন