হোম > খেলা

থাইল্যান্ড সফরে আরচারি দল

স্পোর্টস রিপোর্টার

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, স্টেজ-১ এবং ওয়ার্ল্ড আরচারি প্যারা সিরিজে অংশ নিতে থাইল্যান্ড সফর করছে ১৩ সদস্যের বাংলাদেশ আরচারি দল। গতকাল শনিবার (২১ মার্চ) থেকে শুরু হয়েছে ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট। চলবে ২৮ মার্চ পর্যন্ত। আর ৩১ মার্চ-৫ এপ্রিল ওয়ার্ল্ড আরচারি প্যারা সিরিজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে।

রিকার্ভ ও কম্পাউন্ড উভয় ইভেন্টে বাংলাদেশ পুরুষ ও নারী দল অংশ নিবে। বাংলাদেশের হয়ে রিকার্ভ পুরুষ বিভাগে রামকৃষ্ণ সাহা, রাকিব মিয়া ও আব্দুর রহমান আলিফ এবং রিকার্ভ নারী বিভাগে খেলবেন সোনালী রায়। কম্পাউন্ড পুরুষ বিভাগে ঐশ্বর্য্য রহমান, নেওয়াজ আহমেদ রাকিব ও হিমু বাছাড় এবং কমপাউন্ড নারী বিভাগে লড়াই করবেন কুলছুম আক্তার মনি, জোমা আক্তার (প্যারা আরচ্যার) ও বন্যা আক্তার। প্রশিক্ষক ও ম্যানেজার হিসেবে সফরে থাকছেন নূরে আলম, ইমদাদুল হক মিলন ও মার্টিন ফ্রেডরিক।

বাংলাদেশ আরচারি দল ৯টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইভেন্টগুলো হলো রিকার্ভ পুরুষ একক ইভেন্ট, রিকার্ভ নারী একক ইভেন্ট, রিকার্ভ পুরুষ দলগত ইভেন্ট, রিকার্ভ মিশ্র দলগত ইভেন্ট, কম্পাউন্ড পুরুষ একক ইভেন্ট, কম্পাউন্ড নারী একক ইভেন্ট, কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্ট, কম্পাউন্ড নারী দলগত ইভেন্ট ও কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্ট।

শ্রীলঙ্কাকে বাঁচাতে পারে কেবল বৃষ্টি!

অক্টোবরে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

বিশ্বকাপ সেনসেশন বোয়াদিকে রের্কড মূল্যে কিনল ম্যানসিটি

স্টার্কের দখলে টেস্ট বোলিংয়ের শীর্ষস্থান

পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেজ ও খাদিজা শ

বোল্টের কীর্তি ছাপিয়ে চীনা রোবটের নয়া বিশ্বরেকর্ড

রোনালদোকে বেঞ্চে রেখে ১০ জন নিয়েও জিতল আল নাসর

‘এই বোলিং দল যেকোনো কন্ডিশনেই পারফর্ম করবে’

যে সম্ভাবনা ও সমীকরণের সামনে বাংলাদেশ

দামের শ্রেষ্ঠত্বে রিয়ালের হ্যাটট্রিক