হোম > খেলা

গিলের সেঞ্চুরিতেও স্বস্তিতে নেই ভারত

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়েছেন শুভমান গিল। এরপরও স্বস্তিতে নেই ভারত। ড্রয়ের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে সফরকারী দল।

ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে ৩৫৮ রানে অলআউট হয় ভারত। জবাবে ৬৯৯ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। ৩১১ রানে পিছিয়ে থাকা অতিথিদের জন্য দ্বিতীয় ইনিংসের দারুণ শুরুর দরকার ছিল। এমন সমীকরণে কোনো রান না তুলতেই ২ উইকেট হারায় তারা। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ২ উইকেটে ১৭৪ রান। ইংল্যান্ড এই টেস্ট হারছে না- চতুর্থ দিন শেষেই সেটা একরকম নিশ্চিত হয়। ম্যাচটি ড্র করার জন্য তাই রাহুল (৮৭ রান) ও গিলের (৭৮ রান) দিকে তাকিয়ে ছিল ভারত।

কিন্তু শেষ দিনের শুরুতেই বিদায় নেন রাহুল। বেন স্টোকসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৯০ রান করেন এই টপঅর্ডার ব্যাটসম্যান। পঞ্চম ব্যাটার হিসেবে ক্রিজে আসেন ওয়াশিংটন সুন্দর। এই স্পিনিং অলরাউন্ডারকে নিয়ে ইনিংস মেরামতের কাজ করছেন গিল। ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি করার পথে ২২৮ বলে ১২ চার মারেন অধিনায়ক।

এই রিপোর্ট লেখার সময় ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২১৯ রান। গিল ১০৩ ও সুন্দর ১৭ রানে ব্যাট করছেন। ইংল্যান্ডের থেকে এখনো ৯২ রানে পিছিয়ে আছে ভারত।

ইনজুরিতে মুশফিক একাদশে নেই, ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা টেস্ট যেন নিজেদের প্রমাণের পরীক্ষা

মাওকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে

আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করবে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে উড়ে গেল নিউজিল্যান্ড

মাদুশাঙ্কার ক্যারিয়ারসেরা বোলিংয়ে ফাইনালে শ্রীলঙ্কা

সাফে এক টিকিটে দুই ম্যাচ, মূল্য এক হাজার টাকা

পাঁচে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে চায় উইন্ডিজ

অনুশীলনে মুশফিকের চোট

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত