হোম > খেলা

চ্যাম্পিয়নস ট্রফিতে শান্তই অধিনায়ক থাকছেন

স্পোর্টস রিপোর্টার

সদ্যই টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত। এমন কী চুক্তির শর্ত অনুযায়ী তিন ফরম্যাটেই শান্তর অধিনায়কত্বের মেয়াদ শেষ। তবুও শান্তকে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত অধিনায়ক হিসেবে দেখছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

তিনি বলেন, 'শান্ত আমি এখনও মনে করি, ও তো দলের বাইরে গেছে ইনজুরির জন্য। ও যদি ফিরে আসে, অধিনায়ক হিসেবে ফিরে আসবে। ওর মেয়াদ কতদিন আপনারা বলেছেন যে এই ডিসেম্বর পর্যন্ত এক বছর। আমরা আসলে মনে করেছিলাম ও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়ক থাকবে। এরপরের ব্যাপারটা বোর্ডের কাছ থেকে...। কিন্তু এই মুহূর্তে সে ইনজুরি হয়ে বাইরে গেছে, ও অধিনায়ক হিসেবেই আসবে। এখন আমরা ওর অধিনায়কত্ব না নেওয়ার কোনো কারণ দেখছি না।'

টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন বলে জানান ফারুক। তার কথায়, 'টি-টোয়েন্টিতে ইচ্ছে পোষণ করেছে যে সে স্বাচ্ছন্দ্য না। প্রথম আমাকে বলেছিল। ওই ব্যাপারে আমরা আরেকজন অধিনায়ক চিন্তা করেছি। যদিও টি-টোয়েন্টি এখনও বেশ দূরে আছে। আরও প্রায় ছয় মাস পর মনে হয়। এই মুহূর্তের ইস্যু না আর কী।'

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা