হোম > খেলা

প্রবাসীদের আয়োজনে ফ্লোরিডা স্টেট ব্যাডমিন্টন টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পেনসাকোলায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হলো “ফ্লোরিডা স্টেট ব্যাডমিন্টন ২০২৬”। ২২টি দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় ফ্লোরিডার বিভিন্ন শহর থেকে ব্যাডমিন্টন খেলোয়াড়রা অংশ নেন।

টুর্নামেন্টে মায়ামি, ওয়েস্ট পাম বিচ, অরল্যান্ডো, টাম্পা এবং পেনসাকোলা থেকে আসা দলগুলোর মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। জমজমাট এই লড়াই শেষে চ্যাম্পিয়ন হন জীবন ও আদিত্য। রানার্সআপ হন জাহিদ ও তুহিন।

টুর্নামেন্টের অন্যান্য বিভাগেও বেশ কয়েকজন খেলোয়াড় সাফল্য দেখান। আজাদ, আমির, বিপ্লব, সুমন, রায়হান, আদিত্য এবং তারেক নিজ নিজ বিভাগে বিজয়ী হন।

প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদল মৃধা, আজাদুর রহমান, মোহাম্মদ জসিম, জীবন হক এবং এম. এ. কাদের। তাদের উপস্থিতি টুর্নামেন্টে বাড়তি মাত্রা যোগ করে।

আয়োজনে দায়িত্ব পালন করেন এস. এম. রাজি, সুমন মিয়া, ইভান চৌধুরী, রায়হান সেলিম, সুমন, জাহিদ চৌধুরীসহ কমিউনিটির অন্যান্য সদস্যরা।

ফ্লোরিডার পেনসাকোলায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট প্রবাসীদের মধ্যে ক্রীড়ার বন্ধন আরও দৃঢ় করেছে এবং অংশগ্রহণকারীদের মধ্যে তৈরি করেছে উৎসবমুখর পরিবেশ।

‘সবাইকে মনে করিয়ে দিলাম আমি কী করতে পারি’

উজবেকিস্তানের রূপকথা থামিয়ে দিল কলম্বিয়া

মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপে নতুন রাজা কেইন

সব তর্ক শেষ, মেসি দ্য বেস্ট!

নকআউটের পথ সহজের লড়াইয়ে সুইজারল্যান্ড-বসনিয়া

মেসি কি পেলেকেও ছাড়িয়ে যাবেন

আর্জেন্টিনা জানাল তারা আসছে!

শেষ মুহূর্তের গোলে পানামাকে কাঁদিয়ে ঘানার উল্লাস

‘মেসি-জাদুতে’ মোহগ্রস্ত ফুটবল

টিভিতে ফুটবল বিশ্বকাপ ম্যাচের সঙ্গে রয়েছে টেস্ট ম্যাচের রোমাঞ্চ