হোম > খেলা

নতুন নিয়মে হবে চ্যাম্পিয়নশিপ!

স্পোর্টস রিপোর্টার

৬৪ জেলা নিয়ে হওয়া জাতীয় চ্যাম্পিয়নশিপের এবারের আসর মাঠে গড়াবে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে। দুই টায়ারে হওয়া ৬৪ জেলা দলের এ টুর্নামেন্টে নতুন নিয়ম আনতে যাচ্ছে বিসিবি। এবারের আসর থেকে ত্রিশোর্ধ্ব বয়সের তিনজনের বেশি ক্রিকেটার খেলাতে পারবে না দলগুলো। আগে যেখানে বয়সসীমা ছিল না, এবার সেই সীমা রাখছে বিসিবি।

এছাড়া আগে নিজেদের ইচ্ছামতোসংখ্যক বাইরের জেলার ক্রিকেটারদের খেলাতে পারত দলগুলো। এবার সে সুযোগ থাকছে না দলগুলোর জন্য। বাইরের জেলার তিনজনের বেশি ক্রিকেটার খেলানোর সুযোগ থাকছে না দলগুলোর জন্যÑএমনটাই জানা গেছে বিসিবি সূত্রে।

চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ ফি ও টিএ-ডিএ বাড়ানোর প্রস্তাব ছিল ক্রিকেটারদের পক্ষ থেকে। তবে সেই দাবিতে সাড়া দিচ্ছে না বিসিবি। আগামী আসর থেকে ম্যাচ ফি ও টিএ-ডিএ বাড়ানো হবে বলে জানা গেছে।

নারী দলের সামনে কঠিন চ্যালেঞ্জ

পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে ভারত

পাকিস্তানের সামনে লক্ষ্য ১৭৬

প্রথম দল হিসেবে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

জিতেও বাদ যুক্তরাষ্ট্র!

ম্যানসিটির জয়, পরের রাউন্ডে লিভারপুল

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

১৬-১৭ ফেব্রুয়ারি আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্ট শুরু

বৃষ্টির চোখ রাঙানি, অনিশ্চয়তায় ভারত–পাকিস্তান ম্যাচ

মন্ত্রী হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন তামিম ইকবাল