হোম > খেলা

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রীর

চ্যাম্পিয়নস ট্রফি

স্পোর্টস রিপোর্টার

আফগানিস্তান ক্রিকেট দল

হাল আমলে দুর্বার এক টিম আফগানিস্তান। ক্রিকেট দুনিয়ায় নিজেদের ভালো একটা জায়গাও করে ফেলেছে তারা। ক্রিকেটপ্রেমীরা বেশ আয়েশ করেই উপভোগ করেন আফগান ক্রিকেটারদের পারফরম্যান্স।

নিজেদের শক্তি-সামর্থ্যের জানান দিতেই ক্রিকেট দুনিয়ায় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে দারুণ চাহিদা তাদের। তাই তো আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানদের মাঠের পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছে ক্রিকেট অনুরাগীরা।

কিন্তু ব্রিটেনের প্রায় দুইশ রাজনীতিবিদ সেটা চাচ্ছেন না। আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের ম্যাচ বয়কট করতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের কাছে (ইসিবি) চিঠি দিয়েছেন তারা। ব্রিটিশ রাজনীতিবিদদের পথে হাঁটলেন এবার দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গায়টন ম্যাকেঞ্জিও। চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তান ম্যাচ বয়কট করার আহ্বান জানিয়েছেন তিনিও।

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠতে যাওয়া ৮ দলের চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ রয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। তালেবান শাসকগোষ্ঠী আফগানিস্তানে নারী অধিকার খর্ব করেছে, এমন অভিযোগ তুলে আফগান পুরুষ ক্রিকেট দলের সঙ্গে ম্যাচ না খেলার দাবি উঠেছে দুদেশ থেকে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দপ্তর থেকে চূড়ান্ত সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ওপর। আর দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী সিদ্ধান্ত নিতে বলেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে (সিএসএ)।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা