হোম > খেলা

মাঠ সংকটে নতুন উদ্যোগ সরকারের

স্পোর্টস রিপোর্টার

মাঠের সংকট দূর করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, প্রতিটি ওয়ার্ডে ফুটসালের মাঠ নিশ্চিত করা হবে। সবাই যাতে সহজেই খেলার সুযোগ পান, সেই ব্যবস্থা করবেন তারা। গতকাল সারাদেশের শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ, উন্নয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় এই উদ্যোগের কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

ঢাকা মহানগরের খেলার মাঠের তীব্র সংকটের কথা উল্লেখ করে বলেন আমিনুল হক বলেন, মাঠের জায়গা খুঁজে বের করতে প্রয়োজনে বিশেষ কৌশল অবলম্বন করা হবে। যেখানে পর্যাপ্ত জায়গা নেই, সেখানে অন্তত দুটি ওয়ার্ডের মাঝখানে একটি খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে। যদি তাতেও জায়গা পাওয়া না যায়, তবে তিনটি ওয়ার্ডের সমন্বয়ে একটি বড় খেলার মাঠের স্থান নির্ধারণ করা হবে।

এছাড়া বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় ফুটসাল খেলার প্রসারে প্রতিটি ওয়ার্ডে একটি করে ডেডিকেটেড ফুটসাল মাঠ তৈরি করার পরিকল্পনা রয়েছে সরকারের। ঢাকার দুই সিটি কর্পোরেশনে খেলার মাঠের পরিকল্পনার কথা জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন, গণপূর্ত বিভাগ এবং বিভিন্ন স্কুলের অধীনে থাকা খালি জায়গাগুলো দ্রুত চিহ্নিত করে সেগুলো শিশুদের জন্য উন্মুক্ত করতে হবে।

ফিট রাখতেই শরিফুলকে কাউন্টি খেলার অনুমতি দেয়নি বিসিবি

শ্রীলঙ্কাকে বাঁচাতে পারে কেবল বৃষ্টি!

অক্টোবরে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

বিশ্বকাপ সেনসেশন বোয়াদিকে রের্কড মূল্যে কিনল ম্যানসিটি

স্টার্কের দখলে টেস্ট বোলিংয়ের শীর্ষস্থান

পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেজ ও খাদিজা শ

বোল্টের কীর্তি ছাপিয়ে চীনা রোবটের নয়া বিশ্বরেকর্ড

রোনালদোকে বেঞ্চে রেখে ১০ জন নিয়েও জিতল আল নাসর

‘এই বোলিং দল যেকোনো কন্ডিশনেই পারফর্ম করবে’

যে সম্ভাবনা ও সমীকরণের সামনে বাংলাদেশ