বয়স ৩৯ হলেও ব্যাটিং আগের মতোই আছে ব্রেন্ডন টেইলরের। আরও একবার নিজেকে প্রমাণ করলেন জিম্বাবুয়ের কিংবদন্তি এই ক্রিকেটার। এবার গড়লেন পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ড।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে বতসোয়ানার বিপক্ষে ৪৬ বলে সেঞ্চুরি ছুঁয়ে ৫৪ বলে ১২৩ রানের ইনিংসে রেকর্ড গড়েছেন এই জিম্বাবুইয়ান। ৩৯ বছর ২৩৪ দিন বয়সে ইনিংসটি খেলে এই কীর্তি দখল করেন তিনি।
আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে, অবসর ভেঙে প্রায় চার বছর পর গত অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা টেইলর ভেঙে দিলেন স্বদেশি সিকান্দার রাজার রেকর্ড। গত বছর গাম্বিয়ার বিপক্ষে রাজা অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেলেছিলেন ৩৮ বছর ১৮২ দিন বয়সে।