হোম > খেলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতেছেন বাংলাদেশ দলপতি নিগার সুলতানা জ্যোতি। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশ নারী দলের। প্রথম দুই ম্যাচে থাইল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়েছে সারোয়ার ইমরানের দল। অন্যদিকে বাংলাদেশের মতো শতভাগ জয় পায়নি স্কটল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে তারা। দ্বিতীয় ম্যাচে হেরে যায় আয়োজক পাকিস্তানের কাছে। যদিও সবশেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে জয়ে ফেরে ইউরোপের দলটি। বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেতে চাইলে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই স্কটল্যান্ডের জন্য।

দুই দলের একাদশ:

বাংলাদেশ: ইসমা তানজিম, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, রিতু মনি, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস, নাহিদা আক্তার, রাবেয়া খাতুন, মারুফা আক্তার।

স্কটল্যান্ড: এবি ইটকেন, পিপা স্প্রল, ক্যাথরিন ব্রিস, সারাহ ব্রিস, আইলশা লিস্টার, মিগান ম্যাককোল, ক্যাথেরিন ফ্রেশার, প্রিয়ানাজ চ্যাটার্জি, রাচেল স্ল্যাটার, ক্লো আবেল, আবতাহা মাকসুদ।

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন