হোম > খেলা

গায়ানাকে হারিয়ে নাইট রাইডার্সের পঞ্চম শিরোপা

স্পোর্টস ডেস্ক

ফাইনালের মঞ্চ। তাতে কোনো একজনের নায়ক হয়ে ওঠারই কথা। ব্যাটে-বলে আলো ছড়িয়ে নায়ক হয়ে উঠলেন আকিল হোসেন। প্রথমে প্রতিপক্ষকে অল্পে আটকে রাখতে বল হাতে গুরুত্বপুর্ণ দুটি উইকেট নিলেন। এরপর রান তাড়ায় খেললেন ক্যামিও ইনিংস। আর তাতেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ত্রয়োদশ আসরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়ে শিরোপা জিতল ত্রিনবাগো নাইট রাইডার্স।

ফাইনাল অবশ্য ফাইনালের মতো হয়নি। টসে জিতে ব্যাট করতে নেমে ত্রিনবাগোর বোলারদের দাপটে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করতে পারে গায়ানা। জবাব দিতে নেমে ১২ বল বাকি থাকতেই ১৮ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ত্রিনবাগো। জয় পায় ৩ উইকেটে।

রান তাড়ায় নেমে ভালোই এগোচ্ছিল ত্রিনবাগো। দলীয় প্রচেষ্টায় জয়ের পথেই ছিল তারা। তবে ১৫ ও ১৬ ওভারের পাঁচ বলের মধ্যে তিনটি উইকেট তুলে নিয়ে লড়াইয়ে নাটকীয়তা ফেরায় গায়ানা। ১১৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে কিছুটা শঙ্কায়ও পড়ে যায় ত্রিনবাগো। তখনই ক্রিজে এসে ১৮ ওভারের শেষ দুই বলে ছক্কা ও চার হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন তিনি। বল হাতে ২ উইকেটের পর ব্যাট হাতে ৭ বলে ১৬ রান করেন আকিল। ত্রিনবাগোর পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন অ্যালেক্স হেলস। আরো তিনজন বিশের ঘরে যান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ওয়ারিয়র্স। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ষষ্ঠ উইকেটে ইফতিখার আহমেদ ও ডোয়াইন প্রিটোরিয়াসের ৪৩ রানের জুটিতে ম্যাচে ফেরে তারা। প্রিটোরিয়াসকে (২৫) ফেরান নেত্রভালকার। গায়ানার ইনিংসে সর্বোচ্চ ৩০ রান করেন ইফতিখার।

সংক্ষিপ্ত স্কোর
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স : ২০ ওভারে ১৩০/৮ (ইফতিখার ৩০, প্রিটোরিয়াস ২৫, নেত্রভালকার ৩/২৫, আকিল ২/২৬)।
ত্রিনবাগো নাইট রাইডার্স : ১৮ ওভারে ১৩৩/৭ (হেলস ২৬, মুনরো ২৩, নারাইন ২২, তাহির ৩/৩৪, শামার ২/৯)।
ফল : ত্রিনবাগো নাইট রাইডার্স ৩ উইকেটে জয়ী।

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা