হোম > খেলা

যে কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ বাতিল করেছে আয়ারল্যান্ড। যদিও কোনো রাজনৈতিক কারণে নয়, আর্থিক সঙ্কটে মোহাম্মদ নবি, রশিদ খানদের বিপক্ষে মাল্টি ফরম্যাট সিরিজ বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। এমনটাই জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম।

আইসিসির সফর সূচি অনুযায়ী, আগামী জুলাইয়ে আয়ারল্যান্ড সফর করার কথা ছিল আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের। সফরে স্বাগতিকদের বিপক্ষে এক টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল এশিয়ান দলটির। যদিও সবশেষ প্রকাশিত আন্তর্জাতিক সূচি থেকে আফগানদের বিপক্ষে সিরিজ বাতিল করেছে আইরিশ ক্রিকেটের অভিভাবক সংস্থা।

এক বিবৃতিতে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী বলেন, ‘আর্থিক কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজন করা সম্ভব হচ্ছে না। আমরা স্বপ্ল মেয়াদি বাজেটের সীমাবদ্ধতা মোকাবেলা করছি। সেই সঙ্গে ক্রিকেট বোর্ডের কৌশলগত লক্ষ্যের বিষয়টি মাথায় রেখে ভারসাম্য বজায় রাখতে হচ্ছে।’

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন