হোম > খেলা

১৮১ রানে অলআউট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

জমে উঠেছে সিডনি টেস্ট। বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম তথা শেষ ম্যাচের প্রথম ইনিংসে ১৮৫ রান অলআউট ভারত। জবাব দিতে নেমে সফরকারীদের চেয়েও খারাপ সময় পার করল অস্ট্রেলিয়া। ১৮১ রানে গুটিয়ে গেছে তারা।

অস্ট্রেলিয়ার হয়ে এক বু ওয়েবস্টার ছাড়া আর কেউ ফিফটির দেখা পাননি। প্রসিদ কৃষ্ণার বলে জয়সওয়ালের হাতে ক্যাচ দেওয়ার আগে ৫৭ রান করেন এই অভিষিক্ত অলরাউন্ডার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন স্টিভেন স্মিথ। ২৩ রান আসে আগের ম্যাচেই অভিষেক হওয়া স্যাম কনস্টাসের ব্যাট থেকে। ২ রান কম করেন অ্যালেক্স ক্যারি।

অস্টেলিয়াকে গুটিয়ে দেওয়ার কাজটা সামনে থেকে করেন মোহাম্মদ সিরাজ ও কৃষ্ণা। সমান ৩টি করে উইকেট নেন এই দুজন। জাসপ্রিত বুমরাহ ও নিতিশ কুমার রেড্ডির শিকার ২টি করে উইকেট।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা