হোম > খেলা

হাল্যান্ডের জোড়া গোলের পরও হোঁচট ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক

প্রতি ম্যাচেই গোল করাটা আরালিং হাল্যান্ডের নেশার মতো হয়ে গেছে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও সেটা বজায় রাখলেন নরওয়েজীয় তারকা। তবে তার জোড়া গোলের পরও পয়েন্ট খুইয়েছে ম্যানসিটি। মোনাকোর মাঠে ২-২ গোলের ড্রয়ে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় পেপ গার্দিওলার দলকে।

ম্যাচে দারুণ ফিনিশিংয়ে হাল্যান্ড জোড়া গোল করার পর জর্ডান টেজে স্বাগতিকদের সমতায় ফেরান। শেষ দিকে তাদের ১ পয়েন্ট নিশ্চিত করেন এরিক ডায়ার।

হাল্যান্ড দলকে এগিয়ে নেন ১৫তম মিনিটে। ইয়োশকো ভার্দিওলের উঁচু করে বাড়ানো বলে গোল করেন তিনি। ১৮তম মিনিটে সমতা ফেরান মোনাকোর টেজে। ৪৪তম মিনিটে দলকে ফের এগিয়ে নেন হাল্যান্ড। ৮৭তম মিনিটে পেনাল্টি থেকে এক পয়েন্ট আদায় করেন ডায়ার।

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে সিটি। ১ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে মোনাকো।

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ