হোম > খেলা

পর্দা নামল বিজয় দিবস স্কোয়াশ প্রতিযোগিতার

স্পোর্টস ডেস্ক

অ্যাকোয়া পেইন্টস ও এলিট স্টীল বিজয় দিবস স্কোয়াশ প্রতিযোগিতা ২০২৪ এর পর্দা নেমেছে। গতকাল বিকালে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর গুলশান ক্লাবে টুর্নামেন্টটির চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২৬ ডিসেম্বর আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে বেলুন ওড়ানো ও ট্রফি উন্মোচনের মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হয়। বাংলাদেশে খুব বেশি পরিচিত না হলেও নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে স্কোয়াশ। টুর্নামেন্টের সবশেষ আসরে অংশগ্রহণ করেন বিভিন্ন জেলা ও ক্লাবের ১৬০ জন ছেলে মেয়ে।

প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপের চূড়ান্ত খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হয়। এছাড়া ট্রফির পাশাপাশি পুরুষ ও মহিলা উন্মুক্ত গ্রুপের (জাতীয় দলের খেলোয়াড়) প্রথম পাঁচ জনকে অর্থ পুরস্কার এবং বয়স ভিত্তিক বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের গিফট ভাউচার দেওয়া হয়।

তৃতীয় স্কোয়াশ প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান প্রকৌশলী মেজর জেনারেল হাসান উজ জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গুলশান ক্লাবের প্রেসিডেন্ট জনাব এম এ মাদের অনু, এ্যাকোয়া পেইন্টস ও এলিট স্টীলের ডি এম ডি জনাব সাজেদ সিরাজ এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনার নারদিয়া এলিজাবেথ সিম্পসন।

ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান