হোম > খেলা

চ্যাম্পিয়নস ট্রফির আগে চাকরি ছাড়লেন পোথাস

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

নিক পোথাস

চ্যাম্পিয়নয়স ট্রফির আগে বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা হয়ে এল সহকারী কোচ নিক পোথাসের পদত্যাগ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এ ছাড়া বিসিবির ক্রিকেট অপারেশন ইনচার্জ পোথাসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কারণে পদত্যাগ করেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে ছুটিতে ছিলেন জাতীয় দলের কোচিং স্টাফরা। নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটানোর সময় চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন পোথাস।

পারিবারিক কারণে চাকরি ছাড়া পোথাস বলেন, ‘সব ভালো জিনিসের মতো আমার এই অধ্যায়ও শেষ। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি, ইতিহাস গড়েছি এবং অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। এরপর দেখা যাবে পরের অধ্যায়ে কী আছে।’

শুভ কামনা জানিয়ে পোথাস লিখেন, ‘বাংলাদেশ ক্রিকেটে সামনে অসাধারণ একটা বছর অপেক্ষা করছে। দলের সকলের জন্য শুভকামনা। তোমাদের মিস করব।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা