হোম > খেলা

নাসরিন স্পোর্টসের হারে শুরু

সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার

প্রথমবারের মতো মাঠে গড়ানো সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে হার দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশের ক্লাব নাসরিন স্পোর্টস একাডেমি। শুক্রবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক চ্যাম্পিয়ন দল এপিএফ উইমেন’স ফুটবল ক্লাবের কাছে ৪-০ গোলে হেরেছেন সানজিদা আক্তার, অর্পিতারা।

২০২৩-২৪ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন হিসেবে এই আসরে খেলার সুযোগ পেয়েছিল নাসরিন একাডেমি। তবে মাঝে এক মৌসুমে লিগ না হওয়ায় দলটি ছিল প্রস্তুতির বাইরে। তাছাড়া জাতীয় দলের ক্যাম্প চলায় মারিয়া-মনিকারাও খেলতে পারছেন না এই প্রতিযোগিতায়। সব মিলিয়ে অপির্তা, জয়নব, পুজা, মেঘলাদের মতো তরুণীদের নিয়ে নেপালে নোঙর ফেলেছিল দলটি।

মাঠের লড়াইয়ে নেমে প্রথম ম্যাচে পেল হারের তেতো স্বাদ। নেপালের হয়ে রাশমি ও মিনা দুটি করে গোল করেন। রাউন্ড রবিন লিগে সোমবার পাকিস্তানের দল করাচি সিটির মুখোমুখি হবেন সানজিদা-জয়নবরা।

চীনের কাছে ২-০ গোলে হারল বাংলাদেশ

প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে বাংলাদেশের মেয়েরা

চার দলের সেমিফাইনালে রোমাঞ্চকর চ্যালেঞ্জ

শক্তিশালী চীনের সামনে আত্মবিশ্বাসী বাংলাদেশ

বিসিএলের ফাইনাল আজ

টিভিতে দেখবেন নারী এশিয়ান কাপের ম্যাচ

সেরাটা চান বাফুফে সভাপতি

সতর্ক চীনের কোচ মিলিচিচ

ইরান বিশ্বকাপে থাকছে কি না, জানে না ফেডারেশন

মধ্যপ্রাচ্যের সংঘাতে অনিশ্চয়তায় ফিনালিসিমা