বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। দলে জায়গা হয়নি তিন অভিজ্ঞ খেলোয়াড় বাঁহাতি পেসার ফাজালহাক ফারুকি, অলরাউন্ডার গুলবাদিন নাইব ও কারিম জানাতের। সীমিত ওভারের এই সিরিজে তাদের দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখÑবাঁহাতি পেসার বাশির আহমাদ ও টপ অর্ডার ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিল। বাশির আছেন দুই ফরম্যাটেই। ওয়াফিউল্লাহ আছেন শুধু টি-টোয়েন্টিতে।
বাশির এখন পর্যন্ত ১৪ টি-টোয়েন্টি ম্যাচে ১২ উইকেট ও ৫টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪ উইকেট পেয়েছেন। ওয়াফিউল্লাহ ৩৩ টি-টোয়েন্টি ম্যাচে ১৪৫.৯৫ স্ট্রাইক রেটে রান করেছেন ৭৯৪। সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা শাগিজা ক্রিকেট লিগে ৩৭.২৫ গড় ও ১৫৫.২০ স্টাইক রেটে ২৯৮ রান করে আসরের তৃতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি।
সিরিজের তিনটি টি-টোয়েন্টি হবে ২, ৩ ও ৫ অক্টোবর। তিনটি ম্যাচই হবে শারজাহতে। এরপর আবুধাবিতে তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ৮, ১১ ও ১৪ অক্টোবর।
আফগানিস্তান টি-টোয়েন্টি দল : রাশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রাহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মাদ ইসহাক, সেদিকউল্লাহ আটাল, ওয়াফিউল্লাহ তারাখিল, দারভিশ রাসুলি, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, শারাফউদ্দিন আশরাফ, নুর আহমাদ, মুজিব উর রাহমান, বাশির আহমাদ, ফারিদ আহমাদ, আব্দুল্লাহ আহমাদজাই
রিজার্ভ: এএম গাজানফার, রেহমাত শাহ
আফগানিস্তান দল ওয়ানডে : হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রেহমাত শাহ, রাহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আটাল, দারভিশ রাসুলি, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, রাশিদ খান, নানগেলিয়া খারোটে, এএম গাজানফার, আব্দুল্লাহ আহমাদজাই, বাশির আহমাদ, মোহাম্মাদ সালিম
রিজার্ভ : বিলাল সামি, ফারিদুন দাউদজাই