হোম > খেলা

কেনের গোলে জিতল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক

জার্মান বুন্দেসলিগায় নিজেদের সবশেষ ম্যাচে মনশেনগ্লাডবাখকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ান জায়ান্টদের হয়ে জয়সূচক গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।

বুরুশিয়া পার্কে অনুষ্ঠিত ম্যাচের পুরোটা সময় মনশেনগ্লাডবাখের বিপক্ষে প্রাধান্য বিস্তার করে খেলেছে বায়ার্ন। বল দখল ও আক্রমণে নেতৃত্ব দিয়ে স্বাগতিকদের ওপর চাপ বাড়ায় তারা। কিন্তু নিজেদের ভুলে কোনোভাবেই গোলের দেখা পাচ্ছিল না। প্রথমার্ধ গোলহীন শেষ হওয়ার পর ৬৮ মিনিটে আনন্দের উপলক্ষ্য পায় সফরকারী শিবির। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন কেন।

বাকি সময় বেশকিছু সুযোগ পেলেও আর ব্যবধ্যন বাড়াতে পারেনি বায়ার্ন। এটা লিগে ভিনসেন্ট কোম্পানির দলের টানা তৃতীয় জয়। যথারীতি টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। ১৬ ম্যাচে বায়ার্নের সংগ্রহ ৩৯ পয়েন্ট। ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লেভারকুজেন। পাঁচ পয়েন্ট কম নিয়ে তিনে আছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। ২৪ পয়েন্ট নিয়ে দশে অবস্থান করছে মনশেডগ্ল্যাডবাখ।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা