হোম > খেলা

মোটা অঙ্কের অনুদান পাচ্ছে বাফুফে

স্পোর্টস রিপোর্টার

বাহরাইনে এএফসি কংগ্রেসে অংশ নেওয়ার পর দেশে ফিরেছেন বাফুফের কর্তারা। দেশে ফেরার পর সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি জানান, স্টেডিয়াম উন্নয়ন ও সংস্কার প্রকল্পের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে ২ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৩০ কোটি ৪০ লাখ টাকার বেশি অনুদান পাচ্ছে বাংলাদেশ। হ্যাপি বলেন, ‘এএফসি কংগ্রেস থেকে আমরা ২ দশমিক ৫ মিলিয়ন ডলার অনুদান পেয়েছি আমাদের স্টেডিয়াম উন্নয়ন প্রকল্পের জন্য। এ ছাড়া জাপান, কাতার ও সৌদি আরবের ফেডারেশনগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। তারা বাংলাদেশে ফুটবলের সার্বিক উন্নয়নে কাজ করতে আগ্রহী- রেফারি, একাডেমি, খেলোয়াড় উন্নয়ন সব ক্ষেত্রেই।’

এএফসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ফুটবল একাডেমি ও তরুণদের নিয়ে নতুন প্রকল্প উপস্থাপন করেছে বাফুফে। এএফসি প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছেন, এসব প্রকল্প বাস্তবায়নের জন্য পাশে থাকবেন তিনি। কাতার ও জাপানের ফেডারেশন প্রতিনিধিরা বাংলাদেশ সফর করবেন। পর্যবেক্ষণের পর শুরু হবে প্রকল্প বাস্তবায়নের কাজ। হ্যাপি আরো বলেন, ‘আমাদের ফিফা র‍্যাংকিং বেড়েছে, আমাদের ফুটবলার হামজার খেলা প্রশংসা পেয়েছে। অন্য ফেডারেশনগুলো বাংলাদেশ নিয়ে এখন অনেক বেশি আগ্রহী।’

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন