হোম > খেলা

ইনজুরিতে অপেক্ষা বাড়ল নেইমারের

বদলি এনদ্রিক

স্পোর্টস ডেস্ক

চোট কাটিয়ে লম্বা সময় পর ব্রাজিল দলে ফিরেছিলেন নেইমার জুনিয়র। কিন্তু চোটের কারণে মাঠে নামার আগেই ছিটকে গেলেন তারকা ফরওয়ার্ড। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করেছে।

চলতি মাসে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আসন্ন ম্যাচদুটির জন্য সম্প্রতি নেইমারকে ফিরিয়ে দল ঘোষণা করেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। এর মাধ্যমে ১৬ মাস পর সেলেকাওদের দলে প্রত্যাবর্তন হয় নেইমারের। এর আগে সবশেষ ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে মাঠে নামেন। পুনরায় ইনজুরিতে পড়ায় ব্রাজিলের হয়ে ফেরার অপেক্ষা দীর্ঘ হলো তার। তারকা ফুটবলারের বদলি হিসেবে এনদ্রিককে দলে নিয়েছে ব্রাজিল।

আল হিলাল ছেড়ে গত জানুয়ারিতে সান্তোসে ফেরেন নেইমার। দলটির হয়ে ইতোমধ্যে সাত ম্যাচে মাঠে নেমেছেন। সাও পওলোর ক্লাবটির হয়ে সবশেষ মাঠে নামেন গত ৩ মার্চ। পাওলিস্তা এ ওয়ানের সে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্রাগান্তিনোকে ২-০ গোলে হারায় সান্তোস। দলের জয়ের দিনে একটি গোল করেন নেইমার। জয়ে ভূমিকা রাখার দিনে পেশিতে চোট পান। এই চোটই শেষ পর্যন্ত তাকে ছিটকে দিলো।

৩ রানে হেরে হোয়াইটওয়াশ জ্যোতিরা

লোয়ার অর্ডারের ব্যর্থতাকেই দুষছেন লিটন

‘শান্তির নাটক’ প্রত্যাখ্যান ফিলিস্তিনের

কানাডায় জিজ্ঞাসাবাদের মুখে ইরানি ফুটবলপ্রধান

দুই দফায় বাংলাদেশে আসছে পাকিস্তান

পদক জয়ের প্রত্যাশায় চীন যাচ্ছেন ১৩ আর্চার

শ্রীলংকায় আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পে দেশের ১৭ তরুণ

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় ম্যাচ হেরে সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ

মামুনুলের বিদায়ে আবেগ ছড়াল মাঠে-ক্রিকেটেও, মুমিনুলের কণ্ঠে শ্রদ্ধা