হোম > খেলা

আর্সেনালের ছয়ে ছয়, পিএসজির হোঁচট

স্পোর্টস ডেস্ক

আর্সেনালের জন্য চলতি মৌসুমটা সোনায় সোহাগা। ইংলিশ প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ- দুই প্রতিযোগিতাতেই সমানে দাপট দেখাচ্ছে গানার্সরা। লিগে শীর্ষে থাকা মিকেল আর্তেতার দল ইউরোপ সেরা প্রতিযোগতার চলতি আসরে শতভাগ জয়ের ধারা বজায় রেখেছে। সবক’টি ম্যাচেই জয় পাওয়া প্রতিযোগিতার একমাত্র দল তারা। 

ইউরোপ সেরার মঞ্চে ষষ্ঠ ম্যাচে।বেলজিয়ামের ক্লাব ব্রুগের বিপক্ষে ৩-০ গোলে। সফকরীদের হয়ে জোড়া গোল করেন ননি মাদুয়েকে। অন্য গোলটি আসে গ্যাব্রিয়েল মার্টিনেলির নৈপুণ্যে। এই জয়ে টেবিলের চূড়ায় অবস্থান করা আর্সেনালের পয়েন্ট ১৮। আর মাত্র এক ম্যাচে জয় পাওয়া ক্লাব ব্রুগ ৪ পয়েন্ট নিয়ে আছে ৩১ নম্বরে।

এদিকে, রাতের অন্য ম্যাচে হোঁচট খেয়েছে পিএসজি। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে গোলশূন্য ড্র করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই ড্রয়ের পর ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে পিএসজি। আর পাঁচ পয়েন্ট নিয়ে ২৮ নম্বরে অ্যাথলেটিক বিলবাও।

জিতেও শেষ রক্ষা হলো না বার্সেলোনার, ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

ইরান ইস্যুতে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, চাপে বিশ্বকাপ আয়োজকরা

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ফাইনালে ওঠার লড়াই আজ

চিকিৎসার জন্য স্পেন ছেড়ে ফ্রান্সে ক্ষুব্ধ এমবাপ্পে

টিভির পর্দায় নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ আরও যত খেলা

ম্যাচ জিতল চীন, বাংলাদেশ হৃদয়

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের শুধু মুস্তাফিজ-রিশাদ

বিসিএল চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

দেশের মেয়েদের পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশ কোচ

জরিমানা পর্যাপ্ত শাস্তি নয় : শহীদ আফ্রিদি