হোম > খেলা

রেকর্ড দামে লিভারপুলে উইর্টজ

স্পোর্টস ডেস্ক

দলবদলের রেকর্ড ভেঙে ফেলেছেন ফ্লোরিয়ান উইর্টজ। সর্বোচ্চ ফ্রি’তে বায়ার লেভারকুসেন ছেড়ে লিভারপুলে নাম লিখেছেন জার্মানির মাঝ-মাঠের এ তরুণ খেলোয়াড়। ১০ কোটি পাউন্ডেই ২২ বছর বয়সী এ মিডফিল্ডার বনে গেছেন লিভারপুলের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার। বিভিন্ন ধরনের বোনাস মিলিয়ে লেভারকুসেন পেতে পারে আরও ১ কোটি ৬০ লাখ পাউন্ড। এতদিন লিভারপুলের সবচেয়ে দামি ফুটবলার ছিলেন ভার্জিল ফন ডাইক।

২০১৭ সালে সাড়ে সাত কোটি পাউন্ডে অ্যানফিল্ডে ঘাঁটি গেড়েছিলেন তিনি। চেলসির দুই মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ও মোইসেস কাইসেদো, আর্সেনালের ডেক্লান রাইস ও ম্যানচেস্টার সিটির জ্যাক গ্রিলিশও ১০ কোটি পাউন্ডে যোগ দিয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে। দ্য রেড শিবিরের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারতে পেরে বেজায় খুশি উইর্টজ, ‘সত্যিই খুব খুশি আমি, দারুণ গর্বিতও। অবশেষে এটা শেষ হলো, অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। শেষ পর্যন্ত এটা হলো এবং অনেক ভালো লাগছে।’

নতুন ক্লাবে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, এটা ভেবেই শিহরিত উইর্টজ, ‘সামনের নতুন অভিযান নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। আমার ক্লাব পরিবর্তনের ভাবনায় এটাও বড় একটা ব্যাপার ছিল, বুন্দেসলিগা থেকে প্রিমিয়ার লিগে আসা এবং পুরোপুরি নতুন পথে চলা শুরু করা।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা