হোম > খেলা

বাংলাদেশের সাবেক দুই কোচের সামনে নতুন চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক

স্টুয়ার্ট ল ও রাসেল ডোমিঙ্গো, দুইজনই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ। এবার নতুন অধ্যায় শুরুর করতে যাচ্ছেন তারা। নেপালের কোচ হয়েছেন ল। অন্যদিকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের দায়িত্ব পেয়েছেন ডোমিঙ্গো।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় মন্টি দেশাইকে বরখাস্ত করেছে নেপাল ক্রিকেট বোর্ড। তার বদলি হিসেবে দুই বছরের জন্য ল’কে নিয়োগ দিয়েছে সংস্থাটি। এর আগে বাংলাদেশ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্রের প্রধান কোচের ভূমিকায় দেখা গেছে ল’কে। এছাড়া আফগানিস্তান ও শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছেন। অস্ট্রেলিয়া জাতীয় দলের ব্যাটিং কোচের পাশাপাশি দেশটির ক্রিকেট বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সের দায়িত্ব পালনের অভিজ্ঞতাও আছে ল’র।

২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ দলের কোচের পদ থেকে পদত্যাগ করেন ডোমিঙ্গো। এরপর থেকে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে কোচিং করাচ্ছিলেন। মাঝে অবশ্য কিছুদিন নেদারল্যান্ডস দলের কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন তিনি।

এবার ড্যারেন গফ সরে দাঁড়ানোয় প্রধান কোচ হিসেবে ডোমিঙ্গোকে বেছে নিয়েছে লাহোর। এক বিবৃতিতে ফ্রাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে। পিএসএলের ১০ম আসরের পর্দা উঠবে আগামী ১১ এপ্রিল। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ডোমিঙ্গোর লাহোর।

আকাশী উৎসব থেকে অশ্রুভেজা বিদায় গার্দিওলার

মিলান-জুভেন্টাসকে কাঁদিয়ে ইতিহাস গড়ল কোমো

পিছিয়ে পড়েও দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ

স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা, নেই রিয়ালের কোনো ফুটবলার

ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন নান্নু-মঈন

অ্যানফিল্ডে অশ্রুসিক্ত সালাহ, বিদায়ের রাতে আবেগে ভাসলেন মিশরীয় রাজপুত্র

সান মারিনো ম্যাচের জন্য বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

এবার শিরোপা ধরে রাখতে পারবে কি মেসির আর্জেন্টিনা

১০ গোলের থ্রিলারে জিতেও মেসির চোটে উধাও মিয়ামির হাসি