হোম > খেলা

শচীনের পর ১৬ হাজার রানের মাইলফলকে কোহলি

স্পোর্টস ডেস্ক

দরকার ছিল মাত্র ১ রান। সেই রানটি নিয়ে বহুল কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছে গেছেন বিরাট কোহলি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬ হাজার রানের অভিজাত ক্লাবে নাম লিখেছেন বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান।

দিল্লির জার্সি গায়ে দারুণ এই কীর্তি গড়েছেন বিজয় হাজারে ট্রফিতে। অন্ধ্র প্রদেশের বিপক্ষে নিজের ব্যক্তিগত ইনিংসটাকে নিয়ে গেছেন ১০১ বলে ১৩১ রানের স্কোরে। তার দুরন্ত ব্যাটিং পারফরম্যান্সে দিল্লি জিতেছে ৪ রানে। বিশ্বের নবম ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬ হাজার রান সংগ্রহের কীর্তি গড়েছেন কোহলি।

শচীন টেন্ডুলকারের (২১ হাজার ৯৯৯ রান) পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এ উচ্চতায় পৌঁছেছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন তার রান ১৬ হাজার ১৩০। তাতে টপকে গেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়াকে (১৬ হাজার ১২৮ রান)।

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের

এইচএসসিতে ক্রীড়াবিদদের উড়ন্ত সাফল্য

অজিদের গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

বিপণনে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গিল

শেষ বলে ফাইনালের টিকিট হাতছাড়া বাংলাদেশের

১০ জনের ইউনাইটেডকে হারিয়ে চারে চেলসি

অনূর্ধ্ব-২৩ দল নিয়ে ঢাকায় আসছে ভারত