হোম > খেলা

মেসি হয়তো পেলের চেয়েও ভালো: ট্রাম্প

স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপ জিতে নিয়েছে ইন্টার মিয়ামি। গত ডিসেম্বরে স্মরণীয় সেই ট্রফি জয় উদ্‌যাপনে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহামের ক্লাবটির ফুটবলারদের হোয়াইট হাউসে সংবর্ধনা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অনুষ্ঠানে মেসি ভক্ত নিজের ছেলেকে নিয়ে ট্রাম্প বলেন, ‘আমার ছেলে ব্যারন ট্রাম্প আমাকে বলল, বাবা, আজ এখানে কে আসছে জানো? আমি বললাম, না, আমার তো অনেক কাজ চলছে। সে বলল, মেসি! সে তোমার (মেসি) বড় ভক্ত। সে মনে করে তুমি দারুণ একজন মানুষ।'

রোনালদো ও মেসির প্রশংসা করে ট্রাম্প বলেন, 'আর একজন ভদ্রলোক আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্রিশ্চিয়ানো অসাধারণ, তুমিও অসাধারণ।’

অন্যসব ক্লাব বাদ দিয়ে ইন্টার মিয়ামিতে নাম লেখায় মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ট্রাম্প বলেন, ‘লিও তার অবিশ্বাস্য ক্যারিয়ারের ৪৭তম ট্রফি জিতেছে- যা সর্বকালের মধ্যে সবচেয়ে বেশি। তুমি চাইলে বিশ্বের যেকোনো ক্লাবে যেতে পারতে, যেকোনো দলে খেলতে পারতে। কিন্তু তুমি ইন্টার মিয়ামিকেই বেছে নিয়েছো। এই যাত্রায় আমাদের সবাইকে সঙ্গী করার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই।’

এমনকি পেলের সঙ্গে তুলনা টেনে মেসিকে এগিয়ে রাখেন ট্রাম্প, ‘আমার বোধ হয় এটা বলা উচিত নয়, কারণ আমি এখন বুড়ো হয়ে গেছি। কিন্তু আমি পেলেকে খেলতে দেখেছি। জানি না, তুমি হয়তো পেলের চেয়েও ভালো। অবশ্য পেলে নিজেও অসাধারণ ছিলেন।’


৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?