হোম > খেলা

হকিতে আশরাফুলের হ্যাটট্রিক

স্পোর্টস রিপোর্টার

প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ৭-২ গোলে জিতেছে জাতীয় হকি দল। এই ম্যাচে জাতীয় দলের হয়ে হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ আশরাফুল।

এশিয়ান গেমস সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলছে জাতীয় দল। আজ শনিবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পঞ্চম প্রস্তুতি ম্যাচে দারুণ লড়াই হয়েছে। প্রথম দুই কোয়ার্টারে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচটি ছিল ২-২ গোলে সমতায়।

যুব দলের হয়ে মোহাম্মদ আবদুল্লাহ ও ইসমাইল একটি করে গোল করে জাতীয় দলকে চাপে রাখেন। তবে দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যায় সিনিয়র দলকে। পরের দুই কোয়ার্টারে কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে শুরু করে জাতীয় দল এবং ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। একের পর এক দুর্দান্ত পেনাল্টি কর্নার আদায় করে গোলের দেখা পেতে থাকে তারা।

জাতীয় দলের হয়ে মোহাম্মদ আশরাফুল তিনটি, আমিরুল ইসলাম দুটি এবং রেজাউল করিম বাবু ও পুষ্কর ক্ষিসা মিমো একটি করে গোল করেন। তাতেই বড় জয় নিশ্চিত হয় জাতীয় দলের।

মিরাজ বললেন মিটমাট হয়ে গেছে

জেতা সম্ভব ভাবছে অস্ট্রেলিয়াও

চমক দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ : ডুলি

নিষিদ্ধ জান্নাত ও কবিতা, পদক বাতিল

সাঁতারে রাফির স্বর্ণপদক জয়

ক্রিকেটারের কাণ্ড, প্রেমিকাকে মেসেজ দিয়ে গুনলেন জরিমানা

২১ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড স্পেনের

মেসির পথ ধরে এমএলএসে তারকার মেলা

অস্ট্রেলিয়ার মাটিতে মিরাজের কীর্তি

পা মাটিতেই রাখছেন মিরাজ