হোম > খেলা

ফার্গুসনের চোটে কপাল খুলল জেমিসনের

স্পোর্টস ডেস্ক

চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন লুকি ফার্গুসন। তার জায়গায় কাইল জেমিসনকে স্কোয়াডে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) নির্বাচকরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবেন শেষ মুহূর্তে চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পাওয়া জেমিসন। নিউজিল্যান্ডের জার্সিতে সব সংস্করণ মিলিয়ে ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলেন এই দীর্ঘদেহী পেসার।

চলতি মাসের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতে ডেজার্ট ভাইপার্সের হয়ে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি খেলার সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন ফার্গুসন। এজন্য নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি।

গত রোববার (১৬ ফেব্রুয়ারি) আফগানিস্তানের বিপক্ষে আন অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মাঠে নামেন ফার্গুসন। যদিও স্বাচ্ছন্দ্যে বোলিং করতে পারেননি। তাই তাকে চ্যাম্পিয়নস ট্রফির জন্য আনফিট ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

গ্রুপ-সেরার লড়াইয়ে বাংলাদেশ-ভারত, জয়ের বিকল্প দেখছেন না বাটলার

ইউরোপ জয় উদযাপনে উত্তপ্ত প্যারিস, আটক ৪৫

তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের পরও ক্ষুধা মেটেনি এনরিকের

হাজারতম ওয়ানডেতে পাকিস্তানের জয়, অভিষেকেই ইতিহাস গড়লেন মিনহাস

পিএসজির শিরোপা অক্ষুণ্ণ, আর্সেনালের টাইব্রেকার দুঃখ

টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

ব্যাটিং ব্যর্থতায় স্কটল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের

টিভি ও অনলাইনে যেভাবে দেখবেন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

ব্লান্ডেল-রাচিনের ব্যাটে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত আয়ারল্যান্ড

সালাহর কাঁধে মিশরের স্বপ্ন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা