হোম > খেলা

পাইক্রফট ক্ষমা চাননি, দাবি ভারতীয় গণমাধ্যমের

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপের ম্যাচের সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ভারত-পাকিস্তান ম্যাচে টসের পর হ্যান্ডশেক বিতর্কে জড়িত থাকার জন্য জিম্বাবুয়ের এই রেফারি ক্ষমা চেয়েছেন বলে বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এটাকে নৈতিক জয় হিসেবে ধরে নিয়েছে তারা। তবে পাকিস্তানের দাবি উড়িয়ে দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। দুই পক্ষের এই রেষারেষিতে নীরব ভূমিকা পালন করছে বিশ্বক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

ভারত-পাকিস্তান ম্যাচে টসের পর দুদলের অধিনায়ককে হাত না মেলানোর অনুরোধ করেন পাইক্রফট। এর জেরে আসরের বাকি সময়ের জন্য তাকে অব্যাহতির জোর দাবি তোলে পিসিবি। সেই দাবিতে আইসিসি ভ্রুক্ষেপ না করায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় পাকিস্তান। অবশ্য পরে মাঠে নেমেছে তারা। ম্যাচের পর পিসিবি জানিয়েছে, পাইক্রফট ক্ষমা চাওয়ার পর তবেই মাঠে নামতে রাজি হয়েছে পাকিস্তান!

পিসিবি সামাজিক যোগাযোগমাধ্যমে পাইক্রফটের ক্ষমা চাওয়া নিয়ে একটি বিবৃতি দেয়। প্রমাণ হিসেবে প্রকাশ করা হয় এক ভিডিও, যেখানে অধিনায়ক সালমান আগা, টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা, কোচ মাইক হেসনসহ কয়েকজনকে দেখা যায়। তবে সেই ভিডিওতে কোনো শব্দ ছিল না। পিসিবি লেখে, ‘পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন আইসিসির বিতর্কিত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। অ্যান্ডি পাইক্রফট ১৪ সেপ্টেম্বরের ঘটনাকে ভুল বোঝাবুঝি হিসেবে তুলে ধরে ক্ষমা চেয়েছেন।’

তবে পাকিস্তানের দাবি নাকচ করে দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। তাদের দাবি পাইক্রফটের ক্ষমা চাওয়ার কোনো প্রমাণ নেই। বরং পাকিস্তান যদি ম্যাচ বা টুর্নামেন্ট বয়কট করতো তাহলে তাদের মোটা অংকের জরিমানা গুনতে হতো। সেটা টের পেয়ে পাকিস্তান শেষমেষ মাঠে নামতে বাধ্য হয়।

চলতি এশিয়া কাপে ভারত অধিনায়কের হ্যান্ডশেক না করার বিতর্ক পুরো ক্রিকেট বিশ্বের আলোচনা-সমালোচনার খোরাক হয়ে দাড়িয়েছে।

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা