হোম > খেলা

বাংলাদেশের অস্ট্রেলিয়া পরীক্ষা

স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন পরীক্ষা দিতে নামছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (২০ জানুয়ারি) অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে সুমাইয়া আক্তারের দল। বাঙ্গিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায়।

জয়ের তরতাজা স্মৃতি নিয়ে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। মালয়েশিয়ার অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে পাঁচ উইকেটে পরাজিত করে বাংলাদেশ।

যদিও সহজে নেপালের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। আগে ব্যাট করে মাত্র ৫২ রানে অলআউট হয় হিমালয়ের দেশটি। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১১ রানেই তিন ব্যাটারকে হারায় বাংলাদেশের মেয়েরা। সে ধাক্কা সামলে শেষ পর্যন্ত প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের দল। এরপরও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ব্যাটিং নিয়ে কিছুটা চিন্তা থাকছে বাংলাদেশের।

দারুণ জয়ে শীর্ষে কিংস, মোহামেডানের ড্র

নিষিদ্ধ মিসরের কোচসহ ৩ জন

জিম্বাবুয়েকে ১৫৮ রানে উড়িয়ে দিল আফগানিস্তান

এক মাস নিষিদ্ধ রোনালদো, সঙ্গে গুনলেন জরিমানা

ফাইনালে উঠতে সামনে রানরেটের কঠিন সমীকরণ

ইউরোপের মঞ্চে বার্সা-পিএসজি মহারণ আজ

গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ

এনএসসি ক্রীড়া পরিচালক জাহেদের বিরুদ্ধে মামলা

পরের ম্যাচে ফিরছেন মিরাজ

শুভাগতর ৭০০০, নাঈমের ১৭৬