হোম > খেলা

ওয়ানডের নতুন অধিনায়ক মিরাজ

স্পোর্টস রিপোর্টার

দুপুরে সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়কত্বের প্রশ্নে নাজমুল হোসেন শান্ত জানান, যাকেই দায়িত্ব দেওয়া হোক ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত যেন হয়। ওই কথা বলার ঘণ্টা চারেক পার হওয়ার আগেই ওয়ানডেতে নতুন অধিনায়ক খুঁজে নিয়েছে বিসিবি। ওয়ানডেতে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক।

তিনি জানান, আজকে জুমে আমরা বিসিবির পরিচালকরা একটা সভায় বসেছিলাম। সেখানে সবাই একমত হয়েছি তিন ফরম্যাটে তিনজনকে দায়িত্ব দেওয়া হবে। ওয়ানডেতে তো শান্ত আর মিরাজই অপশন ছিল। তাই এখানে মিরাজকে বেছে নেওয়া হয়েছে। এখনই আপাতত আনুষ্ঠানিক ঘোষণা আসছে। আজ-কালকের মধ্যে বিষয়টি জানানো হবে।

অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেক হবে মিরাজের। এর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে তিন ম্যাচে দায়িত্ব পালন করেছেন।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন