হোম > খেলা

মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়, স্প্যানিশ সুপার কাপে আরেকটি এল ক্লাসিকো

স্পোর্টস ডেস্ক

আগের ম্যাচেই অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পা রেখেছিল বার্সেলোনা। একদিন বাদেই বার্সেলোনা সঙ্গে একই মঞ্চে পা রাখল রিয়াল মাদ্রিদ। ‘মাদ্রিদ ডার্বি’তে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। এর ফলে আরেকটি এল ক্লাসিকো দেখতে যাচ্ছেন দর্শকরা।

স্প্যানিশ সুপার কাপে গত তিনবার ফাইনালে হয়েছিল এল ক্লাসিকো। এর মধ্যে দুইবার রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জেতে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। জাবি আলোনসোর দল এবার ১৪তম ট্রফি জয়ের মিশনে। আর রেকর্ড ১৫ ট্রফির সঙ্গে আরেকটি উঁচিয়ে ধরার লক্ষ্য থাকবে বার্সার। আগামী রোববার হবে বছরের প্রথম এল ক্লাসিকো।

অ্যাটলেটিকোর বিপক্ষে মাত্র দুই মিনিটেই এগিয়ে যায় রিয়াল। চমৎকার ফ্রি কিক থেকে ফেদেরিকো ভালভার্দে গোলমুখ খোলেন। হাফটাইমের পর দশম মিনিটে রদ্রিগোর গোলে আরও এগিয়ে যায় রিয়াল। তিন মিনিট পর আলেক্সান্দার সোরলোথ একটি গোল শোধ দেয়। পরে আরও কয়েকটি সুযোগ পেলেও সমতার দেখা পায়নি অ্যাটলেটিকো।

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা