হোম > খেলা

বিকেএসপিতে জুলাই যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ

স্পোর্টস রিপোর্টার

সোমবার (২৫ আগস্ট) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিকেএসপির পরিচালনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আহত ছাত্রদের নিয়ে আয়োজিত এক মাস ব্যাপী বিশেষ ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদ প্রদান করা হয়। তিনটি ক্রীড়া বিভাগ- আর্চারি, টেবিল টেনিস ও শ্যূটিংয়ে নির্বাচিত ১১ জনকে এক মাসের ফাউন্ডেশন ট্রেনিং দেয়া হয়। অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম উপস্থিত হয়ে জুলাই যোদ্ধাদের হাতে সনদ তুলে দেন।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন জুলাই ২৪ এর স্মৃতি চারণ করে তাদের সহসীকতার কথা তুলে ধরেন। বিকেএসপি থেকে প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যত জীবন গড়ার বিষয়ে আত্মবিশ্বাসের কথা জানান তিনি। বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশকেও ধন্যবাদ জানান দেলোয়ার। জুলাই বিপ্লবের শহীদ জননী ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসি আরা জামান তার বক্তব্যে বিকেএসপি’র এক মাসের প্রশিক্ষণে ছেলেরা যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তার উপর ভিত্তি করে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে বলে মনে করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তি।

মুনীরুল ইসলাম তার বক্তব্যে জুলাই’২৪ এর যোদ্ধারা যে সাহসীকতার সাথে সমাজ পরিবর্তনে ভূমিকা রেখেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আহত একাংশকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারায় বিকেএসপি পরিবার সৌভাগ্যবান বলে মনে করেন। পাশাপাশি জুলাই যোদ্ধাদের অবস্থান বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণার্থীদের ঘুরে দাঁড়ানোর মানষীকতা সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন মহাপরিচালক।

মুনীরুল ইসলাম জুলাই যোদ্ধাদের বিকেএসপির এ্যাম্বাসেডর বলেও আখ্যায়িত করেন। তিনি জুলাই যোদ্ধাদের উন্নত প্রশিক্ষণ শেষে প্যারা ও ম্পেশাল অলিম্পিকের মত বিশ্ব আসরে অংশগ্রহণের মাধ্যমে সারা বিশ্বকে বাংলাদেশের সমাজ পরিবর্তনে তাদের আত্মত্যাগের কথা জানিয়ে দিতে চান। মহাপরিচালক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে সারা বছরই কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

বৃষ্টির দিনে মুশফিক, তাওহিদ ও শুক্কুরের সেঞ্চুরি, সাকলাইনের ফাইফার

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

ঢাকায় পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

লর্ডসে পেসারদের দাপট চলছেই

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

পেমেন্ট জটিলতায় ম্যাচ বয়কট ব্রাদার্সের, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা