হোম > খেলা

আফগানদের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষে জিম্বাবুয়েকে ঘরের মাঠে আতিথ্য দেবে বাংলাদেশ দল। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচিতে ব্যস্ত থাকবে লাল-সবুজের প্রতিনিধিরা। এর মাঝেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এমনটাই জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

চলতি বছরের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছে বিসিবি। এ ম্যাচের ভেন্যু হতে পারে দুবাই অথবা শ্রীলঙ্কা। এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।

আইসিসির ভবিষ্যৎ ট্যুর সূচির বাইরে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে দুই বোর্ড। এই সিরিজ চলাকালে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর আয়োজন করবে বিসিবি। সিরিজের সূচি চূড়ান্ত হলে এনসিএল টি-টোয়েন্টিতে জাতীয় দলের ক্রিকেটারদের পাবে না দলগুলো। আফগানিস্তান সিরিজ শেষে সরাসরি বিপিএলে খেলতে নামবেন জাতীয় দলের ক্রিকেটাররা।

সব ঠিক থাকলে এই সিরিজে হতে পারে তিনটি টি-টোয়েন্টি। এই ব্যাপারে ক্রিকবাজের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা। তিনি বলেছেন, আমরা ইতিমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গ পূর্বে স্থগিত হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছি। রমজান পরবর্তী সময়ে আরও আলোচনা হবে এবং আমরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আশা করছি, কারণ আমরা এটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছি।'

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমি মনে করি, যদি আপনি এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) দেখেন, তাহলে আপনি তথ্য পাবেন যে অক্টোবর ২ থেকে ১২ তারিখের মধ্যে একটি উইন্ডো (সময়) রয়েছে এবং আমরা তারিখ ও বিস্তারিত চূড়ান্ত করতে আলোচনা করছি।'

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন