হোম > খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

চলতি এশিয়া কাপে বাংলাদেশের সুপার ফোরে খেলার কথাই ছিলো না। কঠিন গ্রুপ থেকে শ্রীলঙ্কার সহায়তায় সেরা চারে ওঠে বাংলাদেশ। আজ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে সেই শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে লিটন দাসের দল। ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ।

ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। দলে ঢুকেছেন অফ স্পিনার মেহেদী হাসান ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।

শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে লঙ্কানরা। আফগানিস্তান ম্যাচ শেষে বাবার মৃত্যু সংবাদ শোনা স্পিনার দুনিত ভেল্লালাগেও খেলছেন এই ম্যাচে। শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা জানালেন, টস জিতে তিনিও ফিল্ডিংই নিতেন, 'দেখে উইকেট শুষ্ক মনে হচ্ছে। এটা ব‍্যবহৃত পিচ। আমরা আগে ব‍্যাট করছি, এটা কোনো ব‍্যাপার নয়। দলে অনেক তরুণ খেলোয়াড় পারফর্ম করছে।'

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা