হোম > খেলা

প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নারী বিশ্বকাপ বাছাই

স্পোর্টস রিপোর্টার

নারী বিশ্বকাপ বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। লাহোর সিটি অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্যাটিং বেছে নিয়েছেন।

থাইল্যান্ড ও আয়ারল্যান্ডের পর নারী বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে টানা তিন ম্যাচ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। হ্যাটট্রিক জয়ে নারী বিশ্বকাপের খুব কাছে চলে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাকি দুই ম্যাচ (ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান) থেকে আর একটি জয় পেলেই বিশ্বকাপের টিকিট কাটবে অধিনায়ক জ্যোতির দল। আজ ক্যারিবীয় কন্যাদের বিপক্ষে একটি পয়েন্ট পেলেও বিপক্ষে চলে যাবে জ্যোতির দল।

বাংলাদেশ একাদশ: সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস, নাহিদা আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: হেইলি ম্যাথিউস (অধিনায়ক), জাইদা জেমস, শেমাইন ক্যাম্পবেল (উইকেটরক্ষক), চিনেল হেনরি, সেবিকা গজনবি, স্টেফানি টেলর, আলিয়া অ্যালেইন, আফি ফ্লেচার, কারিশমা রামহারাক, কিয়ানা জোসেফ ও আশমিনি মুনিসার।

ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত

দারুণ জয়ে শীর্ষে কিংস, মোহামেডানের ড্র

নিষিদ্ধ মিসরের কোচসহ ৩ জন

জিম্বাবুয়েকে ১৫৮ রানে উড়িয়ে দিল আফগানিস্তান

এক মাস নিষিদ্ধ রোনালদো, সঙ্গে গুনলেন জরিমানা

ফাইনালে উঠতে সামনে রানরেটের কঠিন সমীকরণ

ইউরোপের মঞ্চে বার্সা-পিএসজি মহারণ আজ

গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ

এনএসসি ক্রীড়া পরিচালক জাহেদের বিরুদ্ধে মামলা

পরের ম্যাচে ফিরছেন মিরাজ