হোম > খেলা

বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চতায় মেসি

স্পোর্টস রিপোর্টার

লিওনেল মেসির ক্যারিয়ারে কোনও অপূর্ণতা নেই। ২০২২ কাতার বিশ্বকাপ জিতে সব অতৃপ্তি ঘুচিয়েছেন আর্জেন্টাইন তারকা। সময় ঘুরে আরেকটি বিশ্বকাপের দুয়ারে দাঁড়িয়ে তিনি। তবে ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা সেটা নিয়ে এখনো অনিশ্চয়তায় ভুগছেন মেসি।

ওয়াশিংটন ডি.সি.-তে আজ অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। এর আগে ইএসপিএনের দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপে খেলা নিয়ে স্পষ্ট করে কিছু বললেন না ৩৮ বছর বয়সী মহাতারকা। সহজ কথায় মেসির আগামী বিশ্বকাপে অংশগ্রহণ এখনো অনিশ্চিত।

মেসির ভাষায়, ‘আশা করি আমি সেখানে (বিশ্বকাপ) থাকতে পারব। আগেও বলেছি, সেখানে থাকতে আমি ভীষণ চাই।’ তবে মেসির ঠিক পরের কথাটা শুনলে খানিকটা শঙ্কা জাগতেই পারে ভক্তদের। বিশ্বকাপজয়ী আলবিসেলেস্তা বলেছেন, ‘পরিস্থিতি যদি কোনোভাবে খুব প্রতিকূল হয়, সবচেয়ে খারাপ হয়, যদি খেলতে না-ও পারি, অন্তত দর্শক হিসেবেই দেখব—তবু তা হবে এক বিশেষ অনুভূতি।’

নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে

পাকিস্তান ক্রিকেটের প্রধান শত্রু তারা নিজেরাই: ম্যাথু হেইডেন

মিরপুরের উইকেটের দায়িত্বে হেমিং, বরিশালের কিউরেটর খোকন

পারিশ্রমিক বাড়ানোর আবেদন আম্পায়ার, স্কোরার ও ম্যাচ রেফারিদের

আর্জেন্টিনাকে বিদায় জানিয়ে প্রথমবার মাঠে মেসি

ইমরানের সুচিকিৎসা ও মর্যাদা চাইলেন লারা

৪১ বছর বয়সেও অবসরের ভাবনা নেই মদরিচের

সিন্ধু পুলিশের ক্রীড়া দূত হলেন আফ্রিদি

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের