হোম > খেলা

বিশ্রাম নয়, সিরিজ খেলবেন লিটন-তাসকিনরা

স্পোর্টস রিপোর্টার

ভারতীয় দলের সফর বাতিলের পর নতুন কোনো সিরিজ আয়োজন করা হবে কি না এই প্রশ্নের জবাবে জানানো হয়েছিল, আপাতত বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। জানা গিয়েছিল, দেড় মাসের লম্বা বিরতির সময় নিজেদের স্কিল নিয়ে কাজ করবেন লিটন দাস-তাসকিন আহমেদরা। তবে বর্তমান বাস্তবতা ও ক্রিকেটারদের চাওয়ায় ছোট একটি সিরিজ আয়োজন করার চেষ্টায় আছে বিসিবি। ক্রিকেটাররা ছুটি কাটিয়ে আগামী ২ আগস্ট থেকে শুরু করবেন অনুশীলন ক্যাম্প। ১২ থেকে ১৫ দিনের অনুশীলন শেষে এশিয়া কাপের আগে একটি সিরিজ আয়োজন করতে মরিয়া বিসিবি। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছে- নেদারল্যান্ডস ও নেপালের নাম। পাশাপাশি অন্য আরো কয়েকটি দেশের সঙ্গে সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছে বিসিবি। এমনটাই জানিয়েছেন, বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

দিন কয়েক আগে গুঞ্জন ওঠে পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে বাংলাদেশ। পাকিস্তানের সঙ্গে সূচি মেলানো সম্ভব হলেও অস্ট্রেলিয়াকে পাওয়া যাবে না ওই সময়ে। ফলে ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিবি। আপাতত দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছে। এর জন্য সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে নেপাল ও নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা চালাচ্ছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করে গতকাল বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমকে বলেন, ‘লিডিং কোনো দেশ এই মুহূর্তে অ্যাভেইলেবল না, কারণ তারা তাদের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছে। আমার মনে হয়, নেদারল্যান্ডস, নেপাল—এ ধরনের কোনো দেশের সঙ্গে এটা হয়ে থাকতে পারে। এই মুহূর্তে আমরা চেষ্টা করে যাচ্ছি।’

বড় কোনো দেশের সঙ্গে কেন সিরিজ আয়োজন করা সম্ভব হচ্ছে না সে বিষয়েও ব্যাখ্যা দেন ফাহিম। তার কথায়, ‘বেশির ভাগ দেশ যাদের অলরেডি প্রি শিডিউল প্রোগ্রাম আছে। আমাদের এখানে ভারতের আসার কথা ছিল, ওইটা খেলে আমরা এশিয়া কাপ খেলতে যাব। যেহেতু ভারত এই মুহূর্তে আসছে না, একটা চেষ্টা আমরা করছি অন্য কোনো দেশকে আনা যায় কি না।’

তবে এই সিরিজ আয়োজন সম্ভব না হলে কী করা হবে সে বিষয়েও ধারণা দেন তিনি। তার কথায়, ‘যদি বিদেশি দল না পাই তাহলে আমরা এখন থেকে যেটা ভাবছি যে, জাতীয় দল যখনই বাইরে খেলতে যাবে, তার আগে আমরা কমপালসারি নেক্সট পসিবল বেস্ট টিমের সঙ্গে একটা সিরিজ খেলব।’ এর আগে নিজেদের মতো প্রস্তুত হবেন ক্রিকেটাররা। প্রস্তুতির জন্য ক্রিকেটারদের দাবি ‘ভালো উইকেট’। ব্যাপারটি নিয়ে আমার দেশকে বিসিবির গ্রাউন্ডস বিভাগের চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, ‘টিম ম্যানেজমেন্ট যে ধরনের চাহিদা দেবে, সে অনুযায়ী উইকেট প্রস্তুত করা হবে। এখন পর্যন্ত দলের কাছ থেকে কোনো ধরনের চাহিদা পাওয়া যায়নি।’ তিনি আরো যোগ করেন, ‘আমাদের প্রথম প্রায়োরিটি জাতীয় দল। তাদের জন্য সব সময়ই উইকেট বিশেষভাবে প্রস্তুত রাখা হয়। এবারও দলের চাহিদা মোতাবেক তেমন রাখা হবে।’

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের