হোম > খেলা

মিস্টার ঢাকা বডিবিল্ডিং শুরু

স্পোর্টস রিপোর্টার

সংবাদ সম্মেলনে অতিথিরা

তরুণ প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আবারও শুরু হয়েছে ‘মিস্টার ঢাকা’ শরীরগঠন প্রতিযোগিতা। এ উপলক্ষ্যে আজ জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক ডাক্তার কামরুজ্জামান বলেন, বডিবিল্ডিং শুধু একটি খেলা নয়, এটি একটি জীবনদর্শন; যেখানে নিয়ম, পরিশ্রম আর আত্মত্যাগের মূল্য দেওয়া হয় সবচেয়ে বেশি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বডিবিল্ডিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক খালেদ আবদুল্লাহ বাবু, সদস্য মোহাম্মদ ইলিয়াস, রুশলান হোসেন, আবদুল্লাহ খালেদ, শফিক আহমেদ চঞ্চলসহ অন্যান্যরা।

এবারের প্রতিযোগিতায় ১৫০টি ক্লাবের ২২০ জন শরীরগঠনবিদ ১০টি ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন। দুইদিনের এই প্রতিযোগিতায় মেনস ফিজিক (১৬৬ সেমি ও ১৬৬ সেমি), শরীরগঠন (৫৫, ৬০, ৬৫, ৭০, ৮০ ও ৮০+ কেজি ওজন শ্রেনী), মাস্টার্স ক্যাটাগরি (৪০ বছরের উর্ধ্বে) এবং গেস্ট পোজিং ক্যাটাগরিতে শরীরগঠনবিদরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মিস্টার ঢাকা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ঢাকার প্রতিটি অলিগলি থেকে উঠে আসা তরুণরা নিজেদের প্রমাণ করতে পারবেন বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক। মঞ্চে শুধু পেশী নয়, তুলে ধরা হবে আত্মনির্মাণ, চরিত্র, এবং কমিউনিটির প্রতি দায়বদ্ধতার মতো গুণাবলী। বিজয়ীদের জন্য থাকছে আর্থিক পুরস্কার। প্রথম স্থান অর্জনকারী ২০ হাজার, দ্বিতীয় স্থানের জন্য ১৫ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন ১০ হাজার টাকা অর্থ পুরস্কার।

শরীরচর্চা শুধুই দেহগঠনের বিষয় নয়। এটি মন, নীতি ও জাতি গঠনের অংশ। আর মিস্টার ঢাকা সেই শক্তিশালী যাত্রারই প্রথম ধাপ।

মোহামেডানকে হারাল ফর্টিস

ফাইনালের মিশ্র মাটির উইকেট কেমন হবে?

সানিক্স কাপ খেলতে জাপান যাচ্ছে বিকেএসপি অনূর্ধ্ব-১৮ ফুটবল দল

সালাহ–রবার্টসন জুটিতে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

ভালভার্দের গোলে স্বস্তির জয় রিয়ালের

তবু শেষ আটের আশা বেঁচে রইল বাংলাদেশের

জার্মানির বিশ্বকাপ দলে চমক রাখছেন নাগেলসম্যান

টিভির পর্দায় এএফসি নারী এশিয়ান কাপের ম্যাচসহ আরও যত খেলা

শিরোপায় চোখ ভারত-নিউজিল্যান্ডের

কেমন হলো পাকিস্তান সিরিজে বাংলাদেশ স্কোয়াড