হোম > খেলা

‘ক্রীড়াঙ্গনের চেহারা বদলে দেবে’

ক্রীড়া কার্ড পেয়ে উচ্ছ্বসিত খেলোয়াড়রা

স্পোর্টস রিপোর্টার

প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য ক্রীড়া কার্ড চালু করেছে সরকার। প্রতি মাসে এক লাখ টাকা করে ভাতা পাবেন তারা।আজ ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনা এবং ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনি ইশতেহারে খেলাকে পেশায় রূপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় আগামী এপ্রিল মাস থেকে ক্রীড়া ভাতা চালু হচ্ছে। প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে। সরকারের এই নতুন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন খেলোয়াড়রা।

ক্রীড়াবিদদের বেতনের আওতায় আনা প্রসঙ্গে নারী দলের ফুটবলার সাবিনা খাতুন বলেন, ‘আমার মনে হয়, সব ক্রীড়াবিদের জন্য এটা অনেক বড় পাওয়া। বাংলাদেশে প্রথমবারের মতো আমার মনে হয় এমন সাপোর্ট খেলোয়াড়রা পাচ্ছেন। সেই জায়গা থেকে তাদের ভেতরে আলাদা উৎসাহ কাজ করবে। তারা তাদের কাজের আগ্রহটা আরো বাড়িয়ে দেবে।’

অন্যদিকে, এশিয়া কাপে স্বর্ণ পদকজয়ী আর্চার হিমু বাছাড় বলেন, ‘ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণে খেলায় কেউ আসতে চায় না। এখন ক্রীড়াবিদরা একটা ভাতার আওতায় আসায় অনেকেই তার পছন্দ অনুযায়ী খেলায় আসবে। এটি দারুণ এক উদ্যোগ।’

টেবিল টেনিসের তারকা খেলোয়াড় খই খই মারমা বলেন, ‘আসলে ভাবতে পারিনি মাসে এত বেতন পাব। এটা প্রতিটি খেলোয়াড়ের জন্য খুশির ব্যাপার।’ তিনি আরো বলেন, ‘তিন-চার মাস পর যেহেতু পরিবর্তন হবে, ফলে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে খেলোয়াড়দের মধ্যে। আমরা যারা এই পর্যায়ে এসেছি, আরো ভালো কিছু করার চেষ্টা করব।’

বেতনভুক্ত হওয়ায় প্যারা অ্যাথলেট শহীদ উল্লাহ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘চলাফেরা ও অনেক কিছুতেই খরচ বেশি। খেলার প্রতি আমাদের ভালোবাসা রয়েছে। সরকার আমাদের ভাতা দিচ্ছে এজন্য অত্যন্ত খুশি ও কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।’

পদকজয়ী টেবিল টেনিস খেলোয়াড় জাভেদ আহমেদ বলেন, ‘আমাদের অনেক দিনের চাওয়া ছিল পেশা হিসেবে খেলাকে নিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, এটা ক্রীড়াঙ্গনের চেহারা বদলে দেবে। ক্রীড়াঙ্গনের ফলাফল বদলে দেবে। আমরা এটা এখন পেশা হিসেবে নিতে পারব। আগে পিছুটান ছিল। এই জায়গাটা এখন আর থাকছে না।’

ব্যাডমিন্টন তারকা আল আমিন জুমার বলেন, ‘আমাদের আর সিজনের দিকে তাকাতে হবে না। কারণ এত বড় একটা সম্মাননা দিয়েছে (সরকার)। আমাদের ইন্টারন্যাশনালে অনেক ভালো রেজাল্ট আছে। তো ইনশাল্লাহ আমাদের জুনিয়র প্লেয়ার যারা আছে তারাও আরো আগ্রহী হবে এখন ব্যাডমিন্টন খেলার জন্য।’ মাসিক বেতন কাঠামোর আওতাভুক্ত হয়ে উজ্জীবিত অন্য ইভেন্টের খেলোয়াড়রাও।

কোবি ব্রায়ান্টকে শ্রদ্ধা, বার্সার জার্সিতে নতুন চমক

সেমিফাইনালের আগে প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ

বড় শাস্তির সামনে নাসির!

বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল

আন্দামান জয় বাংলাদেশের দুই সাঁতারুর

বল টেম্পারিংয়ে বিপদে ফখর

বিশ্বকাপে ‘দমন-পীড়নের’ আশঙ্কা অ্যামনেস্টির

ক্রীড়াবিদদের জন্য নতুন দিগন্ত: বেতনকাঠামো ও ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাফিনহার পর ভিনির চোট, চিন্তার ভাঁজ আনচেলত্তির কপালে

সিঙ্গাপুর ম্যাচে নির্ভুল ফুটবল চায় বাংলাদেশ