সোহানের ৭ বলে ৩২ রান
আজ ফরচুন বরিশালের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। এই জয়ের নায়ক নুরুল হাসান সোহান। শেষ ওভারে ৩০ রান তুলে দলকে জয় এনে দেন রংপুরের এই অধিনায়ক। ৬ বলের প্রতিটিতেই দৃষ্টিনন্দন শট খেলে চার-ছক্কার ফুলঝুরি ছড়ান সোহান। ম্যাচশেষে এই উইকেটরক্ষক ও ব্যাটারের প্রশংসা করেছেন তামিম ইকবাল।
টেলিভিশন প্রেজেন্টেশন বরিশালের এই অধিনায়ক বলেছেন, রংপুর ভালো ব্যাটিং করেছে। আমরা ভালো ব্যাটিং করেছি। অসাধারণ ব্যাটিং করেছে সোহান। দারুণ হয়েছে ম্যাচটি জয়ের জন্য শেষ ওভারে ২৬ রান দরকার ছিল রংপুরের। এই চ্যালেঞ্জ জিতেছেন সোহানরা।
সিলেটের বাউন্ডারি নিয়ে মন্তব্য করতে চাননি তামিম। তবে উইকেটের প্রশংসা করে গ্রাউন্ডসম্যানদের ধন্যবাদ দিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তিনি জানান, যেভাবে উইকেট প্রস্তুত করা হয়েছে, তা এখন পর্যন্ত চমৎকার।