হোম > খেলা

সাউথ এশিয়ান জুনিয়রে অংশ নিতে ভারতের পথে যুব টেবিল টেনিস দল

স্পোর্টস রিপোর্টার

সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নিতে আজ (সোমবার) ভারতের হিমাচল প্রদেশের শিমলার উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ যুব দল। নয়াদিল্লী হয়ে গন্তব্যে পৌঁছাবে তারা।

৮ থেকে ১১ এপ্রিল শিমলায় অনুষ্ঠিত হবে ৩০তম এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপের দক্ষিণ এশীয় বাছাইপর্ব। স্বাগতিক ভারতসহ সার্কভুক্ত দেশগুলো এতে অংশ নেবে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ বালক-বালিকা বিভাগে সিঙ্গেলস, ডাবলস, মিক্সড ডাবলস ও দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।



বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেটের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দল শিমলায় যাচ্ছে। দলের ম্যানেজার তাহমিনা তারমিন বিনু এবং কোচ হিসেবে আছেন ধনঞ্জয় শীল তীর্থ ও রিগ্যান বড়ুয়া।



দলের অধিকাংশ খেলোয়াড় বিকেএসপির বর্তমান ও সাবেক শিক্ষার্থী। প্রস্তুতি হিসেবে বিকেএসপিতে ৩৩ দিনের নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প করেছে দলটি।



ফেডারেশনের সাধারণ সম্পাদক সনেট জানিয়েছেন, গত আসরে ৭টি ব্রোঞ্জ পেলেও কোয়ালিফাই করতে না পারা বাংলাদেশ এবার যোগ্যতা অর্জনে আশাবাদী। তার বিশ্বাস, কয়েকজন শীর্ষ খেলোয়াড়ের শেষ জুনিয়র আসরটি স্মরণীয় করে তুলতে দলটি ভালো ফল আনবে।

সাফ জয়ীদের সংবর্ধনা ও পুরস্কার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ড্র করে এশিয়ান গেমসে উজবেকিস্তান

আফকন ফাইনাল ঘিরে নতুন বিতর্ক, সেনেগালের বিরুদ্ধে ডোপিং টেস্ট এড়ানোর অভিযোগ

স্কোরবোর্ড বলছে এই বিসিবির ‘গেম ইজ ওভার’!

স্বাস্থ্য, উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের নতুন প্রত্যয়

টিভিতে পিএসএলসহ আরও খেলা

আর্সেনালের বিদায়, চেলসির গোল উৎসব

নিজের নামে স্ট্যান্ডের সামনে মেসির গোল, মিয়ামির ড্র

আইসিসিকে তদন্ত প্রতিবেদন পাঠাবে এনএসসি

সাফ জয়ের আনন্দের মাঝেই অর্থ পুরস্কার পেল অনূর্ধ্ব-২০ দল