হোম > খেলা

দুর্দান্ত প্রত্যাবর্তনে শিরোপা পুনরুদ্ধার করল এসি মিলান

ইতালিয়ান সুপার কাপ

স্পোর্টস রিপোর্টার

ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতল এসি মিলান। ২ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত এক প্রত্যাবর্তনে বাজিমাত করেছে ইতালির শীর্ষ ক্লাবটি। সেই সঙ্গে এই প্রতিযোগিতার শিরোপা পুনরুদ্ধার করল তারা।

এর আগে সবশেষ ২০১৬ সালে ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতেছিল এসি মিলান। এবার নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দীর্ঘদিন পর প্রতিযোগিতাটির শিরোপা জেতার স্বাদ নিলো তারা। ইতালিয়ান সুপার কাপে এটা সান সিরোর ক্লাবটির অষ্টম শিরোপা।

একের পর এক ব্যর্থতার কারণে সম্প্রতি পাওলো ফনসেকাকে বরখাস্ত করে এসি মিলান। এরপর ডাগআউটে সার্জিও কন্সিসকাওকে বসায় ক্লাবটি। দায়িত্ব নেওয়ার দ্বিতীয় ম্যাচের মাথায় এই কোচের হাত ধরে শিরোপা জয়ের আনন্দে ভাসল এসি মিলান।

রিয়াদের আল আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। ৪৭ মিনিটে ব্যবধান বাড়ান মেহেদি তারেমি। ৫১ মিনিটে এসি মিলানের হয়ে ব্যবধান কমান থিও হার্নান্দেজ। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে দলটিকে ম্যাচে ফেরান ক্রিশ্চিয়ান পুলিসিচ। অতিরিক্ত সময়ে ট্যামি আব্রাহাম জালের দেখা পেলে জয় নিশ্চিত হয় এসি মিলানের।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা