হোম > খেলা

ঢাকার বিপক্ষে রংপুরের বড় পুঁজি

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রান করেছে রংপুর রাইডার্স।

দলীয় প্রচেষ্টায় স্কোরবোর্ডে এই সংগ্রহ দাঁড় করায় রংপুর। উত্তরাঞ্চলের ফ্রাঞ্চাইজিটির হয়ে ফিফটির দেখা পাননি কোনো ব্যাটার। সর্বোচ্চ ৪৯ রান করেন ইফতিখার আহমেদ। ৩৮ বল খেলেন তিনি। ২৩ বলে ৪৬ রানের ইনিংস খেলেন খুশদিল শাহ। ৩৩ বলে ৪০ রান করেন সাইফ হাসান।

১১ বল খেলা নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ২৫ রান। ঢাকার হয়ে উইকেট শিকারের দিক থেকে এগিয়ে ছিলেন আলাউদ্দিন বাবু। ৩ ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান এই পেসার। এজন্য ৪৩ রান খরচ করেন তিনি। সবচেয়ে বেশি ৪৮ রান খরচ করেন মোস্তাফিজুর রহমান। ১ উইকেট নেন কাটার মাস্টার। ২৭ রানের বিনিময়ে ২ উইকেট নেন মুগ্ধ।

বেলজিয়ামের সেনেগাল-পরীক্ষা

‘মেসি সুপারম্যান, রোনালদো ব্যাটম্যান’

চার খেলোয়াড়ের পেনাল্টি নিতে অনীহা, জার্মানির বিদায়ের পর চাঞ্চল্যকর দাবি

ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে