হোম > খেলা

অস্ট্রেলিয়াকে বাংলাদেশের ‘সতর্ক বাণী’

অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের পর্দা উঠবে আগামী ১৮ জানুয়ারি। আসন্ন বিশ্বমঞ্চে গ্রুপ ‘ডি’তে অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল থাকার পরও ভয় পাচ্ছেন না বাংলাদেশ যুব নারী দলের অধিনায়ক সুমাইয়া আক্তার। উল্টো অজিদের সতর্ক করে রাখলেন তিনি।

অস্ট্রেলিয়াকে নিয়ে সব ধরনের দুশ্চিন্তা উড়িয়ে দিলেন সুমাইয়া বলেন, ‘অস্ট্রেলিয়া হোক বা যে-ই হোক, আমরা আমাদের খেলাটা খেলে, আমরা মনে করি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা ভয় পাব। আমার মনে হয়, ওরাই ভয় পাবে যে, বাংলাদেশের গ্রুপে পড়েছে।’

সুমাইয়ার দৃঢ় আত্মবিশ্বাসের যথেষ্ট কারণ রয়েছে। তবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করেই মিশন শুরু করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয়ের দেখা পেয়েছিল লাল-সবুজের জার্সিধারীরা। পরে সুপার সিক্স পর্বে দুর্দান্ত খেলেও শেষ চারের টিকিট পায়নি দেশের মেয়েরা। রান রেটে পিছিয়ে থেকে ছিটকে যায় তারা।

অসুস্থতা জয় করে বিশ্বকাপ দলে কলম্বিয়ার পোস্টারবয় হামেস

টিভিতে আজ দেখবেন ফ্রেঞ্চ ওপেনের ম্যাচ

আকাশী উৎসব থেকে অশ্রুভেজা বিদায় গার্দিওলার

মিলান-জুভেন্টাসকে কাঁদিয়ে ইতিহাস গড়ল কোমো

পিছিয়ে পড়েও দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ

স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা, নেই রিয়ালের কোনো ফুটবলার

ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন নান্নু-মঈন

অ্যানফিল্ডে অশ্রুসিক্ত সালাহ, বিদায়ের রাতে আবেগে ভাসলেন মিশরীয় রাজপুত্র

সান মারিনো ম্যাচের জন্য বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা