হোম > খেলা

শ্রীলঙ্কায় জুনিয়র গলফে মানবীরের ইতিহাস

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কায় জুনিয়র গলফ টুর্নামেন্টে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের সৈয়দ মাহদি মানবীর (শান্ত)। আজ বৃহস্পতিবার ফ্যালডো সিরিজ বয়েস ১১-১২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন এই গলফার।

রয়্যাল কলম্বো গলফ ক্লাবে পারের চেয়ে ১০ শট কম খেলে শিরোপা জিতেছেন মানবীর। রানার্সআপ হওয়া তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতের ভিভান সিং পারের চেয়ে তিন শট কম খেলেন।

তিন দিনব্যাপী হওয়া টুর্নামেন্টে গলফ কোর্সে দাপট দেখান মানবীর। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে বয়সভিত্তিক ফ্যালডো সিরিজ জিতেছেন এই খুদে গলফার।

এই জয়ে ২০২৬ ফ্যালডো ফিউচার্স গ্র্যান্ড ফাইনালে খেলার যোগ্যতাও অর্জন করলেন এই বাংলাদেশি। চলতি বছর যুক্তরাজ্যের দ্য বেলফ্রিতে হবে এই বৈশ্বিক টুর্নামেন্ট। ধৈর্য ও কৌশলে বিশ্বাসী ছিলেন বলেই এমন ঐতিহাসিক সাফল্য পেয়েছেন মানবীর।

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা