হোম > খেলা

মেসিকে বিশ্বকাপে দেখছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা- বিষয়টি নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি লিওনেল মেসি। যদিও বিষয়টি নিয়ে বিভিন্ন সময় নিজেদের মতামত জানিয়েছেন বর্তমান সাবেক ফুটবলাররা। সবশেষ ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও জানালেন- মেসিকে ২০২৬ বিশ্বকাপে দেখছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘মেসি ২০২৬ বিশ্বকাপে খেললে দারুণ হবে। আমরা যারা ওর খেলা দেখতে পছন্দ করি তাদের জন্য ভালো অভিজ্ঞতা হবে। সে দারুণ ফর্মে আছে। আশা করি বিশ্বকাপেও আমরা ওর সেই ছন্দ দেখতে পাবো।’

মেসির ফর্ম নিয়ে বিশ্বকাপ জয়ী ফুটবলার আরো বলেন, ‘ক্লাব বিশ্বকাপে মেসির খেলা দেখে মনে হয়েছে তার মধ্যে ভালো খেলার সেই ব্যাপারটি এখনো আছে। যতবারই সে বল পেয়েছে, ততোবারই মাঠে রোমাঞ্চকর মুহূর্তের তৈরি হয়েছে। সে ফুটবল ভালো বুঝে। সতীর্থদের বলে দেয় কিভাবে খেলতে হয়।’

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন